বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অমিত শাহর বৈঠক ৭ই আগষ্ট

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিন দিনের সফরে আগামী ৬ই আগষ্ট দিল্লি আসছেন। এই সফরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত ঠিক রয়েছে ৭ই আগষ্ট দুই স্বরাষ্ট্রমন্ত্রীর এই একান্ত বৈঠক হবে। অবশ্য বৈঠকের আগে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বৈঠক। জানা গেছে, এই বৈঠকে অনুপ্রবেশ থেকে গরু পাচার , জাল নোটের কারবার নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পক্ষে সীমান্তে বিএসএফের হাতে মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। গরু আমদানি নিয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে সে কথাও বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অবহিত করা হবে।

বৈঠকে অনুপ্রবেশ নিয়ে ভারত তথ্যসহ একটি ডসিয়ার বাংলাদেশের হাতে তুলে দেবে বলে জানা গেছে। এই ডসিয়ারে জানানো হবে, গত এক দশকে কীভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। আর অনুপ্রবেশ মোকাবিলায় বাংলাদেশের সাহায্য চাওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্তা জানিয়েছেন। এই পরিপ্রেক্ষিতেই আসামের এনআরসি নিয়েও আলোচনা হতে পারে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উচ্চতা বজায় রেখে এনআরসিতে চিহ্নিত বিদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি তুলে ধরার চেষ্টা হবে বলে জানা গেছে। পাশাপাশি ভারতে জেএমবির প্রভাব বৃদ্ধির বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। এ ব্যাপারেও বাংলাদেশের হাতে একটি তথ্যসমৃদ্ধ ডসিয়ার তুলে দেওয়া হবে। জঙ্গী সংগঠনের তৎপরতা বৃদ্ধি ঠেকাতে বাংলাদেশের সক্রিয় সহযোগিতাও চাওয়া হতে পারে। রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে । বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ৮ ই আগস্ট ঢাকা ফিরে যাবেন বলে জানা গেছে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা