নতুন রূপে ধোনি

এবার পুরো নতুন রূপে দেখা যাবে ভারতের জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার, ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনিকে। তাকে দেখা যাবে ভারতীয় সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টে। সেখানে এরই মধ্যে তিনি দু’ মাসের প্রশিক্ষণ শুরু করেছেন। এমন খবরে অনেকে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর জবাব দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, এমএস ধোনির কোনো নিরাপত্তা প্রয়োজন নেই। তিনিই নাগরিকদের নিরাপত্তা দেবেন।

ভারতের বিভিন্ন মিডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এমএস ধোনি তার প্রতিশ্রুতি রেখেছেন।
তিনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টের একজন লেফটেন্যান্ট কর্নেল (অনারারি)। আগামী ৩১ জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত তিনি তার ইউনিটে দায়িত্ব পালন করবেন। এমএস ধোনি একজন বেসামরিক ব্যক্তি হওয়ায় এবং এ খবর বৃহস্পতিবার ছড়িয়ে পড়লে সাধারণ্যে উদ্বেগ দেখা দেয়। এ নিয়ে পরের দিন শুক্রবার এনডিটিভির সঙ্গে কথা বলেন জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেন, ধোনি তার দায়িত্ব পালনে সুসজ্জিত। যখন ভারতীয় কোনো নাগরিক সেনাবাহিনীর পোশাক পরেন তখন তাকে তার কাজ যথাযথভাবে করতে প্রস্তুত থাকতে হয়। এই পোশাকই তাকে বলে দেয় কি দায়িত্ব তার ওপর। এমএস ধোনি তার মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন। আমরা জানি, তিনি বাকি কাজ শেষ করার সামর্থ্য রাখেন। তিনিই প্রচুর মানুষকে এখন রক্ষা করবেন। কারণ, তিনি ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়ানের (পারা) সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটা একটি চমৎকার ব্যাটালিয়ন। ধোনির কাজের ওপর আস্থা আছে গ্যারিসনের।

উল্লেখ্য, কাশ্মির উপত্যকায় ভিক্টর ফোর্সের অংশ হিসেবে থাকবেন ধোনি। আরও বলা হয়েছে, অফিসারের অনুরোধ ও সেনা সদর দফতরের অনুমোদনক্রমে ধোনিকে টহল, গার্ড ও পোস্ট ডিউটি দেয়া হবে। তিনি অবস্থান করবেন সেনা সদস্যদের সঙ্গে। এ দায়িত্ব পালনের জন্য তিনি ক্রিকেট টিম থেকে দু’মাসের ছুটি নিয়েছেন। এর আগে ২০১৫ সালে তিনি আগ্রা প্রশিক্ষণ শিবিরে ভারতীয় বিমান বাহিনীর বিমান থেকে ৫ বার প্যারাস্যুট জাম্পিং সম্পন্ন করেন এবং একজন দক্ষ প্যারাসুটার হিসেবে স্বীকৃতি পান।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা