ডেঙ্গুতে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ফিরোজ কবীর স্বাধীন। বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ সেশনের ব্যবসায় অনুষদের ফিন্যান্স বিভাগের ছাত্র ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিহত ফিরোজের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী। হলের ৪১৪ নং রুমে থাকতেন।
জানা যায়, গত ১৮ই জুলাই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।
এরপর তার শরীরের অবস্থা আরো ভালো করানোর জন্যে তাকে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও নিয়ে যায় পরিবার। গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আরো খারাপ হয়। তাই পুনরায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার স্বাধীনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তার অবস্থার উন্নতি ঘটেনি। রাত ১০টার স্কয়ার হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা