পাকুন্দিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মঠখোলা-কটিয়াদী সড়কের মধ্যমান্দারকান্দি তাহের উদ্দিন মাষ্টার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। এসময় আহত হয়েছেন তিনজন। নিহত ও আহতদের সবাই সিএনজি যাত্রী ছিলেন।

নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার নগরহাজরাদী গ্রামের সিরাজ পরোয়ানের ছেলে সিএনজি চালক শরীফ(৩৫), একই উপজেলার চামরাইদ গ্রামের হাদিউল ইসলামের ছেলে খোকন মিয়া (২৮) ও কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের মৃত ইসহাকের স্ত্রী রাবেয়া খাতুন(৮০)।

আহতরা হলেন, উপজেলার মেরাতলা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ওয়াহিদ মিয়া, মিরদী গ্রামের রাসু মিয়া ও পাশর্^বর্তী গফরগাঁও থানার টাঙাব ইউনিয়নের দোবাশিয়া গ্রামের গ্রামীণ ব্যাক কর্মী মাহবুব আলম রনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মঠখোলা-কটিয়াদী সড়কের মধ্যমান্দারকান্দি এলাকার তাহের উদ্দিন মাষ্টারের বাড়ির সামনে মঠখোলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন নিহত হন।
মূমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সিএনজি যাত্রী অপর এক বৃদ্ধা মারা যান। এসময় আহত হন আরও তিন সিএনজি যাত্রী। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পাকুন্দিয়া থানা ও আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহা.শফিকুল ইসলাম তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা