ফিলিপাইনে শক্তিশালী দুই ভূমিকম্পের আঘাতে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬০ জন আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে শনিবার সকালে ভূমিকম্প দুটি আঘাত হানে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ৩৭ মিনিটে দেশটির বাতানেস প্রদেশের ইতবায়াতে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পটিকে প্রাথমিকভাবে ৬.৪ মাত্রার বলা হলেও পরে তা কমিয়ে ৫.৯ বলে জানানো হয়।
এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, প্রদেশের ইতবায়াত নামক শহরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় সকাল ৪টা ১৬ মিনিটে। শক্তিশালী এ ভূমিকম্পে প্রকম্পিত হয় গোটা শহর। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪।
আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক