প্রাক-মৌসুমে প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে নিয়ে গোল উৎসবে মাতলো অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রীতি ম্যাচ হলেও মাদ্রিদ ডার্বির ঝাঁজটা ভালো টের পাওয়া গেল এদিন। যুক্তরাষ্ট্রের ম্যাট-লাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৭-৩ গোলে উড়িয়ে দিল অ্যাটলেটিকো। এদিন ম্যাচে অ্যাটলেটিকোর হয়ে একাই ৪ গোল করেন ডিয়েগো কস্তা। তবে ম্যাচ ৬৫তম মিনিটে জোড়া লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। রিয়াল মাদ্রিদের স্প্যানিয়ার্ড ডিফেন্ডার দানি কারবাহাল ও অ্যাটলেটিকোর স্প্যানিয়ার্ড স্ট্রাইকার কস্তা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
ম্যাচ শুরুর ৪৩তম মিনিটেই গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন কস্তা। ম্যাচের ৮তম মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ১৯ বছর বয়সী পতুগির্জ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। পরে ম্যাচের ১৯তম মিনিটে স্কোর লাইন ৩-০ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল করেরা।
ম্যাচের ২৮, ৪৫, ৫১ মিনিটে আরো তিন গোল করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভুত স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড কস্তা। এছাড়াও অ্যাটলেটিকোর হয়ে গোল করেন স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড ভিক্টর ভিতলো।
ম্যাচের শেষ দিকে খেলায় ফেরার ইঙ্গিত দিচ্ছিলো রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫৯ মিনিটে নাচোর গোলে এক গোল শোধ করেন। পরে ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন করিম বেনজেমা। আর ৮৯তম মিনিটে স্প্যানিয়ার্ড ডিফেন্ডার হাভি হার্নান্দেস। তাতে কেবল ব্যবধানটাই কমেছে।