আততায়ীর গুলিতে ফুটবলারের মৃত্যু

দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার ও জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সুপারস্পোর্টের উপস্থাপক মার্ক ব্যাচেলর দেশটির অন্যতম প্রধান শহর জোহানসবার্গে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। সোমবার নিজের গাড়ি চালানোর সময় ব্যাচেলরকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছোঁড়ে আততায়ীরা।
জোহানসবার্গ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, মার্ক ব্যাচেলর তখন নিজের গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ কিছু আততায়ী মোটর বাইকে করে তার গাড়ি ঘেঁষে আসতে থাকে ও তাকে লক্ষ্য কর গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক এই ফুটবলারের। তবে গাড়ি থেকে কিছু চুরি যায়নি।
এরই মধ্যে চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের তদন্তে মাঠে নেমেছেন গোয়েন্দারা। ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর জনপ্রিয় আফ্রিকান স্পোর্টস চ্যানেল সুপারস্পোর্টসের হয়ে ফুটবল বিশ্লেষকের দায়িত্ব পালন করছিলেন মার্ক ব্যাচেলর।

দক্ষিণ আফ্রিকার ক্লাব ফুটবলের অন্যতম বড় দুই দল কাইজার চিফস এবং অরল্যান্ডো পাইরেটসে দীর্ঘ দিন খেলেছেন ব্যাচেলর। আন্তর্জাতিক ফুটবলে বেশ কয়েকটি গোল করেছেন জাতীয় দলের হয়ে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার