‘সবুজ সংকেত’ পাওয়ায় শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরে নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে সোমবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী নিরাপত্তার বিষয়ে ‘সবুজ সংকেত’ পাওয়ার কথা জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল।
গত এপ্রিলে ইস্টার সানডে’তে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। তবে দেশটির বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। গতকাল নিজামউদ্দিন বলেন, ‘শ্রীলঙ্কায় নিরাপত্তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল। যে কারণে সরকার থেকে একটি দল সেখানে যায়। তারা (প্রতিনিধি দল) ভেন্যু ও টিম মুভমেন্টের (খেলোয়াড়রা যে পথ দিয়ে চলাচল করবেন) জায়গাগুলো সরাসরি দেখে এসে আমাদের একটি রিপোর্ট দিয়েছে।
তাদের ওই পর্যবেক্ষণ রিপোর্ট অনুযায়ী এখন আমরা কাজ করছি। সূচি নিয়ে এখনো কাজ চলছে। তবে সব ঠিক থাকলে এই মাসের শেষ দিকে আমরা শ্রীলঙ্কা সফর করব।’
শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। সেখানে কোনও পরিবর্তন আসছে কিনা, এমন প্রশ্নের নিজামউদ্দিন বলেন, ম্যাচের সংখ্যায় কোনো পরিবর্তন নেই। যেহেতু এফটিপি অনুযায়ী আমাদের ৩টি ম্যাচ ছিল, তাই তিন ওয়ানডেই খেলার সম্ভাবনা রয়েছে। তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ ও ইসএসপিএনক্রিকইনফো ইতিমধ্যেই ৩ ম্যাচের সূচি প্রকাশ করেছে। তারা বলছে, ২৩ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিকদের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে টাইগাররা। তিনটি ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে এই সফরে অনিশ্চিত বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর পবিত্র হজব্রত পালনের জন্য বিসিবির কাছে ছুটি চেয়েছেন বিশ্বকাপ মাতানো সাকিব আল হাসান। ফলে সম্ভবত শ্রীলঙ্কা সফরে থাকছেন না তিনি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার