কিছু ক্ষেত্রে উন্নতি হলেও শঙ্কামুক্ত নন এরশাদ: জিএম কাদের

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

রোববার দুপুরে রাজধানীর বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

জিএম কাদের বলেন, ‘রোববার সকাল ১১টায় হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে দেখে এসেছি। উনি তখন ঘুমাচ্ছিলেন, তবে খারাপ লেগেছে ওনার মুখের ভেতরে কতগুলো পাইপ দেখে।’

তিনি বলেন, ‘মনে হচ্ছিল অনেকদিন পর উনি শান্তিতে ঘুমাচ্ছেন। ডাক্তার আমাকে বলেছে, উনি এখনও শঙ্কামুক্ত নন। তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।’

এরশাদের লাইফ সাপোর্ট বহাল রয়েছে জানিয়ে জিএম কাদের বলেন, ‘সকালে যখন দেখেছি তখন ওনার ডায়ালাইসিস চলছিল হেমো ডায়াফিল্টারিং মেশিন দিয়ে। এই মেশিনটি সম্ভবত বাংলাদেশে শুধু সিএমএইচ হাসপাতালে রয়েছে।’

এর আগে সকালে জাতীয় পার্টির বনানী অফিসেই এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আক্তার, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন, নুরুল ইসলাম নুরু প্রমুখ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।