ভিন্নরূপে শাকিব

রোজার ঈদে ‘পাসওয়ার্ড’ ছবির সফলতার পর ঢালিউডের শীর্ষ তারকাখ্যাত শাকিব খানের প্রযোজনায় নতুন ছবির কাজ শুরু হতে যাচ্ছে। আগামী ১৫ই জুলাই থেকে এফডিসিতে এ ছবির শুটিং শুরু হবে। এসকে ফিল্মস প্রযোজিত ছবিটির নাম ‘বীর’। এটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াত। ছবির সহ-প্রযোজক হিসেবে থাকছেন মোহাম্মদ ইকবাল। এ ছবিতে কেমন রূপে শাকিব খানকে দর্শকরা দেখতে পাবেন? এমন প্রশ্নের জবাবে এ অভিনেতা এখনো কিছু বলেননি। তবে ছবির পরিচালক কাজী হায়াতের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বীর’ ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। এ ছবিতে তাকে এক প্রতিবাদী যুবকের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন।
এক্ষেত্রে ভিন্নরূপ নিয়েই ঘটবে তার উপস্থিতি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রতিদিন খবরের কাগজ খুললে মাদক, খুন, ধর্ষণসহ যেসব নৃশংস ঘটনার খবর চোখে পড়ে সেসব বিষয় এ ছবির কাহিনীতে থাকবে। ছবির গল্পে শিশু বয়সে মাদকের গড ফাদারকে খুন করে ফেলেন শাকিব খান। এরপর ঘটে নানা ঘটনা। কাজী হায়াত আরো জানান, এফডিসিতে তিনদিন এ ছবির কাজ চলবে। এরপর কোরবানি ঈদের পর ছবির বাকি কাজ শুরু হবে। ছবিটিতে শাকিব খান, সাদেক বাচ্চু, শিশুশিল্পী সুনান ছাড়াও একজন নতুন মুখকে দর্শকরা দেখতে পাবেন। এদিকে বর্তমানে শাকিব খান পরিচালক জাকির হোসেন রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে বুবলী অভিনয় করছেন। ছবিটি আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে বলে জানা যায়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।