‘আমি আবেগে আপ্লুত’

জি-বাংলার দর্শকপ্রিয় সিরিয়াল ‘বকুল কথা’র নাম ভূমিকার অভিনেত্রী ঊষসী রায় বুধবার ঘুরে গেলেন ঢাকায়। ‘বকুল’ চরিত্রে অনবদ্য অভিনয় সুবাদে দুই বাংলাতেই এ অভিনেত্রী এখন বেশ জনপ্রিয়। তিনি ঢাকায় এসেছিলেন একটি অনুষ্ঠানে অংশ নিতে। সেখানেই মুখোমুখি হন বকুলরূপী ঊষসীর। আলাপের শুরুতেই এ অভিনেত্রী বলেন, আচ্ছা বাংলাদেশের আপনারা সবাই এত ভালো কেন! আপনাদের চমৎকার ব্যবহারে আমি আবেগে আপ্লুত। অল্প কিছু সময়ের অবস্থানেই যে আপ্যায়ন আপনাদের কাছ থেকে পেয়েছি তাতে আমি দারুণ সম্মানিত বোধ করছি। বাংলাদেশে আমার এই প্রথম সফর। এদেশে আসার আগে আমাদের সহশিল্পীদের মুখে আপনাদের আতিথেয়তার অনেক গল্প শুনেছি।
আজ আমি নিজে তা পেয়ে খুব মুগ্ধ। আচ্ছা আমরা কেন দুই বাংলা বলি! আমার তো মনেই হচ্ছে না আমি বাংলাদেশে রয়েছি। মনে হচ্ছে নিজ বাড়িতেই রয়েছি। বাংলাদেশের বিনোদন জগতের খবরাখবর কতটুকু জানেন- এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, আমি বাংলাদেশের নাটকের একজন ভক্ত। বিশেষ করে শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যারের লেখা নাটক, বই- সবকিছুরই বড়মাপের ভক্ত আমি। আমার বন্ধু-বান্ধব যখনই এদেশে বেড়াতে আসেন সবাই স্যারের বই, নাটকের সিডি নিয়ে আমাকে উপহার দেন। আমরা কি ঊষসীকে এদেশের কোনো নাটকে দেখতে পাবো? হেসে উত্তরে তিনি বলেন, কলকাতার নাটক, মঞ্চ অনুষ্ঠান সবকিছু নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছি। আর আমরা যারা দীর্ঘ কোনো ধারাবাহিকে যুক্ত হই তখন কর্তৃপক্ষের বিভিন্ন শর্তাবলীর মধ্যে আমাদের যেতে হয়। এটা করা যাবে না, এটা বলা যাবে না। অভিনেত্রী না হলে অন্য কোন পেশায় নিজেকে যুক্ত করতেন? ঊষসী বলেন, আমাদের সবারই ছোটবেলায় ভিন্ন ভিন্ন স্বপ্ন থাকে? কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ-বা পাইলট। আমারও তেমন ছিল। কিন্তু স্বপ্নতো সময়ের সঙ্গে বদলাতে থাকে। আমি তৃপ্ত, সম্মানিত বোধ করি নিজেকে অভিনেত্রীর জায়গায় দেখে। আলাপচারিতার সবশেষে ঊষসী বলেন, এদেশে না এলে হয়তো বুঝতেই পারতাম না আমার এত ভক্ত এখানেও রয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার