অ্যান্ড্রয়েডের বিকল্প ‘ফিউশা’ তৈরির পথে

দীর্ঘদিন ধরেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিকল্প তৈরি নিয়ে কথা হচ্ছে। অ্যান্ড্রয়েডের সেই বিকল্পের নাম ‘ফিউশা’ অপারেটিং সিস্টেম। এটি অবশ্য অ্যান্ড্রয়েডের নির্মাতা গুগলই তৈরি করছে। তবে এত দিন পরে এ–সংক্রান্ত আনুষ্ঠানিক কিছু তথ্য প্রকাশ করেছে গুগল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, ফিউশার জন্য অফিশিয়াল ডেভেলপার ওয়েবসাইট উন্মুক্ত করেছে গুগল। ডেভেলপারদের জন্য তৈরি ওই ওয়েবসাইটে অবশ্য খুব বেশি বিস্তারিত জানানো হয়নি। সেখানে ফিউশাসংক্রান্ত বেশ কিছু তথ্য রাখা হয়েছে, যা ডেভেলপারদের কাজে লাগবে। এ ছাড়া মেইল লিস্ট, আচরণবিধিসহ নানা নির্দেশনা সেখানে রয়েছে।

ফিউশা কেমন হবে সে সম্পর্কে ডেভেলপারদের আগ্রহী করতেই মূলত এ সাইট তৈরি করেছে গুগল। তবে কোন ডিভাইসে চলবে বা ভোক্তাদের জন্য এ–সংক্রান্ত কোনো নির্দেশনা এখনো সেখানে নেই। এ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের পরিবর্তে ব্যবহার করা যাবে কি না, সে–সংক্রান্ত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সম্প্রতি অ্যান্ড্রয়েডের আধিপত্য নিয়ে সমালোচনার মুখে পড়েছে গুগল। ভারতে প্রতিযোগিতা কমিশন অ্যান্ড্রয়েডের বিরুদ্ধে প্রতিপক্ষকে সামনে এগোতে না দেওয়ার বিষয়ে তদন্ত করেছে। ইউরোপেও গুগলের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হচ্ছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার