নাসিমের সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-গণফোরাম

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনকে নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাসিমের সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে গণফোরাম। তারা বলেছে, নাসিম উদ্দেশ্য মূলকভাবে মিথ্যাচার করেছেন।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণফোরাম এ প্রতিবাদ জানায়। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারন আলোচনায় মোহাম্মাদ নাসিম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট গড়ে ড. কামাল হোসেন কার্যত আওয়ামী লীগের পক্ষেই কাজ করেছেন।

নাসিম বলেন, ‘তিনি (ড. কামাল) আওয়ামী লীগের পক্ষে কাজ করে মাঠ খালি করিয়ে দিলেন আর আমরা ফাঁকা মাঠে গোল দিলাম। এই হচ্ছে তাদের ভাড়াটের মুরোদ। ওরা ড. কামাল হোসেনকে ভাড়া করল ওদের জন্য, আর কাজ করল আমাদের জন্য।’

গণফোরামের বিবৃতিতে দলের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া নাসিমের এ বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানান। তাঁরা বলেন, ‘তাঁর (ড. কামাল ) সম্পর্কে যে কুরুচিপূর্ণ উদ্দেশ্য মূলক শিষ্টাচার বিরোধী মিথ্যাচার করেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভোটারবিহীন ও আগের রাতে ব্যালটবাক্স ভর্তি করা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত বর্তমান পার্লামেন্টের সরকার দলীয় নেতা মো. নাসিমের কাছে- এর থেকে বেশি ভদ্রতা আশা করা যায় না।’

মানুষের মধ্যে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টি করার লক্ষ্যে মো. নাসিম এই মিথ্যাচার করেছে বলে দাবি করে গণফোরাম জানায়, জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে এ ধরনের কথার জবাব দিতে হবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার