শুটিংয়ে মাহির ওপর প্রাণঘাতী হামলা!

বলিউডের আবেদনময়ী ও সুন্দরী নায়িকা মাহি গিলের ওপর সম্প্রতি প্রাণঘাতী হামলা হয়েছে। একতা কাপুরের ‘ফিক্সার’ ওয়েব সিরিজের শুটিংয়ের সেটে এই ঘটনা ঘটে। তখন ওয়েব সিরিজটির ক্লাইমেক্স অংশের শুট হচ্ছিল। তবে প্রাণে রক্ষা পেয়েছেন নায়িকা মাহি গিল।

মহারাষ্ট্রের থানের ঘোরবন্দর রোডে ‘ফিক্সার’ ওয়েব সিরিজটির শুটিং হচ্ছিল। তখন একদল গুন্ডা এসে সেটের কলাকুশলীদের হুমকি দেয়। এরপর তারা রড আর লাঠি দিয়ে সেটে হামলা চালায়। শুধু মাহির ওপর নয়, সেটে অন্য সদস্যের ওপর হামলাকারীরা আক্রমণ করে। অতর্কিত এই হামলায় মাহিকে রক্ষা করতে গিয়ে সিনেমাটোগ্রাফার সন্তোষ থুন্ডিয়াল গুরুতর আঘাত পান। এ ছাড়া আরও দশজন গুরুতর আহত হয়েছেন। দুষ্কৃতকারীরা মাহি গিলের সঙ্গে অভব্য আচরণ করে। এমনকি তার সঙ্গে হামলাকারীদের হাতাহাতি হয়। এ সময় মাহি গিল প্রাণে বাঁচতে গাড়ির মধ্যে লুকিয়ে পড়েন।

একতা কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে পুরো ইউনিটকে একসঙ্গে দেখা গেছে। এই ভিডিওর মাধ্যমে পুরো ইউনিট মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশের কাছে নিজেদের বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন।

আইএফটিডিএর সভাপতি অশোক পণ্ডিত ঘটনাটি টুইট করেছেন। তিনি বলেছেন, ‘এটা খুবই নিন্দনীয় ঘটনা। আজ পর্যন্ত কোনো সেটে এমন ঘটনা ঘটেনি। আমরা সবাই খুবই অবাক।’

তবে ‘ফিক্সার’ ওয়েব সিরিজের টিম থেকে পোস্ট করা ভিডিওর বার্তা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে। তিনি ডিআইজি, ডিসি এবং থানে পুলিশকে ঘটনাটি দ্রুত তদন্ত করার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, থানে এলাকার একটি গ্যাং ঘটনাটি ঘটিয়েছে। আরও শোনা গেছে, পুলিশ এরই মধ্যে সাতজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার