সাত দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

তাজিকিস্তান ও উজবেকিস্তানে সাত দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট গতকাল বুধবার রাত ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে আইনমন্ত্রী আনিসুল হক, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানগণ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয়), স্বরাষ্ট্র সচিব, আইজিপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ভিভিআইপি ফ্লাইটটি রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় ৩টা ১৫ মিনিটে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী আজিজ আবদুল করিমভ, উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মসউদ মান্নান এবং দুই দেশের পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এ সফরে রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানম, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, রেজওয়ান আহমেদ তৌফিক এমপি এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা তাঁর সঙ্গে ছিলেন। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) পঞ্চম সম্মেলন এবং উজবেকিস্তানে আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি হামিদ ১৩ জুন ঢাকা ত্যাগ করেছিলেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার