দায়িত্ব পালন না করে ঘুমাচ্ছিল পুলিশ !!

পুলিশ কর্মকর্তাদের সদাসতর্ক থাকার বিষয়টি তদারকে মাঠে নামেন মধ্যপ্রদেশের পুলিশ তত্ত্বাবধায়ক মুহাম্মদ ইউসুফ কোরেশি। পুলিশ কর্মকর্তারা রাতের দায়িত্ব কীভাবে পালন করছেন, তা দেখতে কয়েকটি থানা আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় হাতেনাতে ধরা পড়ে তিন পুলিশ কর্মকর্তার কর্তব্যে অবহেলার বিষয়।

ঘটনার শুরু গত সোমবার। পুলিশ কর্মকর্তাদের সতর্কতা যাচাই করতে মাঠে নেমে পড়েন মধ্যপ্রদেশের পুলিশ তত্ত্বাবধায়ক মুহাম্মদ ইউসুফ কোরেশি। রাতের দায়িত্ব কে কীভাবে পালন করছেন, তা দেখতে কয়েকটি পুলিশ স্টেশনে আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় ধরা পড়ে তিন পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলার বিষয়।

বিজয়নগর থানায় রাতের দায়িত্বে ছিলেন সহকারী উপপরিদর্শক। কোরেশি যখন সেখানে যান, বেশ আরাম করেই ঘুমাচ্ছিলেন তিনি। সানয়োতাগঞ্জের পুলিশ স্টেশনে গিয়ে দায়িত্বরত প্রধান কনস্টেবলকে একই অবস্থায় পাওয়া যায়। এমনকি এ সময় কেবল অন্তর্বাস পরেই ঘুমাচ্ছিলেন তিনি।

আর এরপরই দায়িত্বতে থাকা অবস্থায় ঘুমানোর অপরাধে অব্যাহতি দেওয়া হয় ওই দুই পুলিশ কর্মকর্তাকে। একই সঙ্গে আজাদনগর থানায় গিয়ে কনস্টেবলকে দায়িত্বে পালনে না পাওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার