সাকিবকে নিয়ে আতঙ্কিত অস্ট্রেলিয়া

চলমান বিশ্বকাপে সাকিব আল হাসানের পারফরম্যান্স সবচেয়ে উজ্জ্বল। এখন পর্যন্ত খেলা সবকটি ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করে দলের জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। যেকোনো দলের জন্যই তিনি এখন বড় হুমকি। তাই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে খুবই সতর্ক অস্ট্রেলিয়া।

আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি এ সম্পর্কে বলেন, ‘অবশ্যই সাকিবের নেতৃত্বে বাংলাদেশ এই মুহূর্তে দুর্দান্ত ক্রিকেট খেলছে। সাকিব ও অন্য টপ অর্ডারদের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। সেই সঙ্গে তাদের বোলিং আক্রমণ নিয়েও ভাবতে হচ্ছে।’

সাকিবকে কীভাবে মোকাবিলা করতে হবে এ সম্পর্কে এই অসি উইকেটকিপার বলেন,  ‘সাধারণত আমাদের নিজেদের পরিকল্পনা নিয়েই আগাই, প্রতিপক্ষের সবাইকে নিয়েই পরিকল্পনা করে থাকি। আমার মনে হয় সাদা বলে সে (সাকিব) ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। আমাদের খুঁজে বের করতে হবে কোন লাইন-লেন্থে ওকে বল করতে হবে। ’

শুধু সাকিবই নন, গত ম্যাচে ৯৪ রানের চমৎকার ইনিংস খেলা লিটন দাসকে নিয়েও ভাবছে অস্ট্রেলিয়া। এ সম্পর্কে ক্যারি বলেন,  ‘লিটন দাস কি অবিশ্বাস্য ইনিংস খেলেছিল গত ম্যাচে। আমার মনে হয় তাদের পুরো ব্যাটিং লাইনআপ নিয়েই ভাবনার বিষয় আছে, সবাইকে নিয়েই পরিকল্পনার আছে আমাদের।’

টনটনে গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের লক্ষ্যে ৫১ বল আগেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সে ম্যাচে তারা জিতেছিল সাত উইকেটে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার