ইলিশের জোয়ারে জেলের মুখে হাসি

প্রতিদিন কয়েক শ মণ ইলিশ আসছে। এতে ব্যস্ত হয়ে পড়েছেন ইলিশ ব্যবসায়ী ও ঘাটের মৎস্যশ্রমিকেরা। গত সোমবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটের মৎস্য আড়তে। প্রায় দেড় মাস ধরে পদ্মা ও মেঘনা নদীতে জাল ফেলে তেমন ইলিশ পাননি জেলেরা। এতে তাঁরা চরম হতাশায় ভুগছিলেন। কিন্তু বিশেষজ্ঞরা আশ্বস্ত করছিলেন, বৃষ্টি হলে চিত্র পাল্টাবে। সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসবে নদীতে। তাঁদের কথাই ঠিক হয়েছে। জেলেদের জাল ভরে যাচ্ছে রুপালি ইলিশে। কর্মচাঞ্চল্য ফিরে এসেছে মাছঘাটে।

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ মণ ইলিশ আসছে। এতে জেলেরা খুশি। ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। কর্মচঞ্চল হয়ে উঠেছেন মৎস্যশ্রমিকেরা।

প্রতিদিন কয়েক শ মণ ইলিশ আসছে। এতে ব্যস্ত হয়ে পড়েছেন ইলিশ ব্যবসায়ী ও ঘাটের মৎস্যশ্রমিকেরা। গত সোমবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটের মৎস্য আড়তে।প্রতিদিন কয়েক শ মণ ইলিশ আসছে। এতে ব্যস্ত হয়ে পড়েছেন ইলিশ ব্যবসায়ী ও ঘাটের মৎস্যশ্রমিকেরা। গত সোমবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটের মৎস্য আড়তে। ছবি: প্রথম আলোপ্রায় দেড় মাস ধরে পদ্মা ও মেঘনা নদীতে জাল ফেলে তেমন ইলিশ পাননি জেলেরা। এতে তাঁরা চরম হতাশায় ভুগছিলেন। কিন্তু বিশেষজ্ঞরা আশ্বস্ত করছিলেন, বৃষ্টি হলে চিত্র পাল্টাবে। সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসবে নদীতে। তাঁদের কথাই ঠিক হয়েছে। জেলেদের জাল ভরে যাচ্ছে রুপালি ইলিশে। কর্মচাঞ্চল্য ফিরে এসেছে মাছঘাটে।

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ মণ ইলিশ আসছে। এতে জেলেরা খুশি। ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। কর্মচঞ্চল হয়ে উঠেছেন মৎস্যশ্রমিকেরা।

গতকাল মঙ্গলবার জানতে চাইলে কয়েকজন ইলিশ ব্যবসায়ী বলেন, তিন-চার দিন ধরে দক্ষিণাঞ্চলের বরিশাল, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, চরফ্যাশনসহ সাগর-সংলগ্ন মেঘনার মোহনার বিভিন্ন এলাকায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। জেলেরা এসব ইলিশ সরাসরি নিয়ে আসছেন চাঁদপুর মাছঘাটে। ইলিশের দামও এখন অনেকটা ক্রেতাদের নাগালে রয়েছে।

চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের আড়ত ঘুরে জানা গেছে, চাঁদপুরের পদ্মা ও মেঘনার দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ২০০ টাকায়, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ থেকে ৯০০ টাকায় এবং ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

এই বাজারের ইলিশ ব্যবসায়ী আবু বকর বলেন, এই মৎস্য আড়তের অনেক ব্যবসায়ী জেলেদের কোটি কোটি টাকা দাদন দিয়ে রাখায় জেলেরা দক্ষিণাঞ্চলের সাগর মোহনা থেকে এসব ইলিশ ধরে নিয়ে আসছেন। তবে চাঁদপুরের স্থানীয় জেলেরাও চাঁদপুর ও হাইমচর এলাকায় পদ্মা ও মেঘনায় জাল ফেলে ইলিশ ধরছেন। তাঁরা এই মাছঘাটে ব্যবসায়ীদের কাছে ইলিশ বিক্রি করছেন।

ইলিশ ব্যবসায়ী মানিক জমাদার, সিরাজ চোকদার, মিজানুর রহমান, মালেক খন্দকার, বাবুল মিজি, আবদুল খালেক মাল ও শবেবরাত বলেন, তাঁরা কোটি কোটি টাকা জেলেদের দাদন দিয়েছেন। এরপর ইলিশের জন্য অপেক্ষা করছিলেন। প্রায় দেড় মাস এই মাছঘাটে ইলিশের সরবরাহ ছিল খুবই কম। কিন্তু কয়েক দিন ধরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এতে তাঁরা খুশি।

মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি মালেক খন্দকার বলেন, এখন ইলিশের ভরা মৌসুম চলছে। তিন-চার দিন ধরে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ মণ ইলিশ এই মাছঘাটে নামছে।

আড়তদার মিজানুর রহমান বলেন, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা ও মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। ১ মে থেকে আবার মাছ ধরা শুরু হয়। কিন্তু গত দেড় মাস ইলিশের তেমন কোনো দেখা মেলেনি। তবে গত শুক্রবার থেকে জেলেরা ইলিশ নিয়ে আসতে শুরু করেন।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি বলেন, চাঁদপুর মাছঘাটে যেসব ইলিশ উঠছে, তার অধিকাংশই চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ধরা পড়েছে। কারণ, নদীতে পানির প্রবাহ বেড়েছে। এ কারণে কোথাও কোথাও কিছু কিছু এলাকায় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে এর বাইরে দক্ষিণাঞ্চল থেকেও ইলিশ আসা শুরু করেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার