সিয়ামকে নিয়ে ভবিষ্যৎবাণীই করছেন পরী !

আজ থেকে ফরিদপুরে শুরু হয়েছে ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং। জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন পরীমনি ও সিয়াম আহমেদ।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হলেন এই দুই অভিনয়শিল্পী।

‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং শুরুর আগে অভিনেতা সিয়াম সম্পর্কে পরী তার ফেসবুকে লিখেছেন, ‘২০১৫ তে একটা টিভি অনুষ্ঠানে আমাদের প্রথম আলাপ। আমি ছিলাম গেস্ট, সিয়াম হোস্ট। অনুষ্ঠানের বিষয়বস্তু ছিলো “মহুয়া সুন্দরী”।

রিলিজের প্রমোশনটা বেশ জমিয়ে হয়েছিলো সেদিন। শো শেষে আমরা সেটের সবাই মিলে ছবি, সেলফি তুলতে তুলতেই সিয়ামকে বলছিলাম, “তুমি সিনেমার হিরো হয়ে যাও। হিরো হিরো ভাব-ভঙ্গি করো কিন্তু তুমি।” উপস্থিত সবার সঙ্গে উনিও একদম হো হো হেসে উড়িয়ে দিলো ব্যাপারটা। আহা সে যে এখন বাংলার হার্টথ্রব হিরো। তো কি দাঁড়ালো এবার! ফললো তো আমার কথা!’

পরী তার স্ট্যাটাসে আরও লিখেন, ‘হি হি, একটু জ্যোতিষ জ্যোতিষ ভাব নিলাম আর কি। ঘটনাটা কিন্তু মজার ‘মহুয়া সুন্দরী’ থেকে ‘বিশ্বসুন্দরী’ আর হিরোটা এবার তুমিই সিয়াম আহমেদ। ঘটনা আরো একটা আছে, এই দুই সুন্দরী ছবির ডিরেক্টর দুজনই মহিলা।’

এদিকে, চলতি বছর ৩ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবির ঘোষণা দেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এবারই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় এই নির্মাতা। ‘বিশ্বসুন্দরী’ ছবিতে পরী-সিয়ামের পাশাপাশি আরও আছেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, মুনীরা মিঠু, আনন্দ খালেদসহ অনেকে।

<iframe width=”1195″ height=”672″ src=”https://www.youtube.com/embed/xJUhou3bT_Y” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

 

<iframe width=”1195″ height=”672″ src=”https://www.youtube.com/embed/qCf2gCve-7I” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

 

<iframe width=”1195″ height=”672″ src=”https://www.youtube.com/embed/OXqrP-43tuw” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার