চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে নিহত ১১

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে ১১ জন নিহত হয়েছে। আহত ১২২ জন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।গতকাল সোমবার দেশটির সিচুয়ান প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে-৬।

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: এএফপিচীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে ১১ জন নিহত হয়েছে। আহত ১২২ জন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল সোমবার দেশটির সিচুয়ান প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬।

ভূমিকম্পে ভবনধসের ঘটনা ঘটেছে। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করেছে উদ্ধারকারী দল।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের তথ্য অনুযায়ী, সিচুয়ানের ইয়েবিন শহরের বাইরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। কেন্দ্রস্থলের গভীরতা ১৬ কিলোমিটার।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি অবস্থিত একটি হোটেল ধসে পড়েছে। এতে হতাহত হওয়ার কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে কয়েকটি হাইওয়েতে চিড় ধরেছে।

ইয়েবিন সিটি কর্তৃপক্ষ মাইক্রোব্লগিং সাইট ওয়েবুতে জানিয়েছে, চেনজিং কাউন্টিতে ৮ জন নিহত হয়েছে। কুইজিয়ান কাউন্টিতে নিহত হয়েছেন তিনজন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর আরও কয়েক দফা ভূমিকম্প হয়। মূল ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

সিচুয়ান প্রদেশে ভূমিকম্পের ঘটনা নতুন নয়। ২০০৮ সালে অঞ্চলটিতে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৮৭ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে