ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে চাঁদপুরে অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত

চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের তিনটি গ্রামে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, রাজরাজেশ্বরে কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় যে যাঁর বাড়িতে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হজরত আলী ব্যাপারী জানান, আজ শনিবার ভোররাত পৌনে চারটার দিকে ওই ইউনিয়নের শিলারচর, খাসকান্দি, মান্দের বাজার গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝোড়ো বাতাস বয়ে যায়। এ সময় মানুষের ঘরবাড়ি, গাছপালা উড়ে যায়। তিনি বলেন, আনুমানিক ৫০টি ঘর পুরোপুরি আর ৬টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা জানান, তাঁরা মোবাইলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করতে ইউপির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

হাইমচরের ইউএনও ফেরদৌসী বেগম জানান, গভীর রাতের ঘূর্ণিঝড়ে হাইমচর ইউনিয়নে ১০ থেকে ১২টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে উপজেলায় বিভিন্ন এলাকায় ফসলেও ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা