নড়াইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিবদের এলজিএসপি-৩ সংক্রান্ত দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে তিন উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিবদের এলজিএসপি-৩ সংক্রান্ত দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০টায় নড়াইলের জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার, নড়াইলের উপপরিচালক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)। প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, প্রতিটি ইউনিয়নে জৈবসার প্রয়োগের মাধ্যমে একটি করে সবজি ক্ষেত তৈরি করতে হবে। আর এ সবজি ক্ষেতে ব্যবহৃত জৈবসারের প্রধান উপাদান প্রাকৃতিকভাবে সংগ্রহ করতে হবে। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, গ্রীন নড়াইল ক্লিন নড়াইল গড়তে হলে রাসায়নিক সার পরিত্যাগ করতে হবে। কারণ রাসায়নিক সারের বহুল ব্যবহার পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। এজন্য জৈব সার ব্যবহার করে সবজি ক্ষেত তৈরির জন্য তিনি সকলকে উদ্বুদ্ধ করেন। ছবি সংযুক্ত

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা