গাইবান্ধায় ঘাঘট নদীর পাড়ে ঐতিহ্যবাহী চৈতালী বারুনীর মেলা ।

গাইবান্ধায় ঘাঘট নদীর পাড়ে
ঐতিহ্যবাহী চৈতালী বারুনীর মেলা

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চৈতালী মেলা শুরু হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও বুধবার দিনব্যাপী শহর সংলগ্ন নতুন ব্রিজের পাশে ঘাঘট নদীর পাড়ে ঐতিহ্যবাহী বারুনীর মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নদীর পাড়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাদেবীর পূজার আয়োজন করা হয়। হিন্দু পুণ্যার্থী নদীতে স্নান সেরে গঙ্গা দেবীর পূজা অর্চনা করে। উলে¬¬খ্য, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথির দিনেই ঘাঘট নদীর পাড়ে এই বারুনীর মেলা ও গঙ্গা দেবীর পূজা অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষে নদীর পাড়ে গ্রামীণ ঐতিহ্যবাহী চারুকারু পণ্য, মাটির খেলনা, প¬¬াস্টিকের সামগ্রী, গ্রামীণ মেলা সম্পর্কিত খাদ্য সামগ্রী বিক্রয়ের জন্য দোকান বসে। এছাড়া শিশু-কিশোরদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন খেলারও আয়োজন করা হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ এই মেলা উপভোগ করতে এবং পণ্য সামগ্রী ক্রয়ের জন্য মেলায় ভিড় করে। ছবি সংযুক্ত

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার