নড়াইলে হঠাৎ শিলাবৃষ্টি ঝড়ে আমের গুটি ও ধানের ব্যাপক ক্ষতি!!

নড়াইলে হঠাৎ শিলাবৃষ্টি ঝড়ে আমের গুটি ও ধানের ব্যাপক ক্ষতি!!
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ নড়াইলের নলদী, নোয়াগ্রাম, শালনগর, কাশিপুর, লক্ষ্মীপাশা, দিঘলিয়া, সদরের চন্ডিবরপুর, আ্উড়িয়া ইউপিসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। নড়াইলে মঙ্গলবার রাতে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নড়াইল সদর উপজেলার চালিতাতলা এলাকার কৃষক ইন্তাাজ আহম্মেদ বলেন, শিলাবৃষ্টির কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। নড়াইলের নলামারা বিলজুড়ে ধানের গোছায় শিলের আঘাতে চিটা পড়ে যাবে। এছাড়া আমের গুটি ঝড়ে পড়েছে। নড়াইলের ঈশানগাতি গ্রামের ওবায়দুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ মেঘ দেখা যায় আকাশে। কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে শিল পড়তে শুরু করে। ধীরে ধীরে তীব্রতা বাড়তে থাকে। শিলায় ধান, আমের গুটির পাশাপাশি সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। নড়াইলের নোয়াগ্রাম ইউপির বাড়িভাঙ্গা গ্রামের কৃষক হামিদ মোল্লা বলেন, ইছামতি বিলে শত শত হেক্টর জমিতে বোরো ধাানের চাষ হয়েছে। কৃষকরা ধার দেনা করে চাষ করেছে। কিন্তু শিলাবৃষ্টির কারে ধানে চিটা পড়ে যেতে পারে। এমন হলে কৃষকের উৎপাদন খরচ উঠবে না। নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে বলেন, শিলা পড়লে ধানে চিটার পাশাপাশি পাতা নষ্ট হয়ে ক্ষতিগ্রস্থ হতে পারে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। ইতিমধ্যে নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊর্ধতন কতৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়েছি। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ ছবি সংযুক্ত

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার