নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দের অবসান করলেন পুলিশ সুপার!!

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (২এপ্রিল): নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বের করলেন পুলিশ সুপার!! নড়াইল সদর উপজেলাধীন তারাশী গ্রামে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দের অবসান ঘটিয়ে সম্প্রীতির বন্ধন স্থাপন করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)। এটি নিয়ে নড়াইলে যোগদানের পর পুলিশ সুপার মোট ১৩৫টি দ্বন্দের অবসান ঘটিয়েছেন। জানা গেছে, নড়াইল সদর উপজেলাধীন তারাশী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরকত গ্রুপ ও সরোয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল। আর এ দ্বন্দের জেরে অনেকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। বিষয়টি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) এর নজরে আসলে তিনি এই দ্বন্দের অবসান ঘটনোর জন্য গতকাল সন্ধ্যায় মাইজপাড়া বাজারে দুই পক্ষের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে একত্রিত করেন। সকলে একত্রিত হওয়ার পর তিনি দুই পক্ষের কথা মনোযোগ সহকারে শোনেন। তারপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ-আলোচনা করে তিনি একটি সুষ্ঠ সমাধান দেন। পুলিশ সুপারের প্রদত্ত সমাধানে দুই গ্রুপই সন্তোষ প্রকাশ করে এবং সেই সাথে তারা পুনরায় দাঙ্গা হাঙ্গামায় শামিল হবে না মর্মে পুলিশ সুপারের নিকট প্রতিশ্রুতিবদ্ধ হন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন, পিপিএম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা ও বিশিষ্ট সমাজসেবক গোলাম মর্ত্তুজা স্বপন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, মাইজপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রমুখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, দাঙ্গা-হাঙ্গামা সামাজিক ব্যধি। এগুলো সমাজে শুধু বিশৃঙ্খলাই সৃষ্টি করে। তাই সকলকে এগুলো পরিহার করা উচিৎ। এছাড়া সকলকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার উদাত্ত আহ্বানও জানান তিনি। উজ্জ্বল রায়,

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার