কেউ আপনার ফোনে আড়ি পাতছে কিনা বুঝবেন কিভাবে?

অসংখ্য মানুষের ফোন আজকাল নানাভাবে, নানা কারণে ট্যাপ করা হচ্ছে। স্মার্টফোনের যুগে ফোন ট্যাপ করাটা আরও সহজ। কারণ, এর জন্য আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক হ্যাক করার প্রয়োজন হবে না।
হ্যাকাররা শুধু আপনার ফোনের দুর্বলতা খুঁজে বের করে সহজেই আপনার ফোনকে ‘ট্যাপিং ডিভাইসে’ পরিণত করতে পারে। কিন্তু কী করে বুঝবেন আপনার ফোনে কেউ আড়ি পাতছে কিনা? আসুন জেনে নেওয়া যাক এমন কিছু সংকেত, যেগুলো সঠিকভাবে লক্ষ্য করলে আপনি সহজেই বুঝে যাবেন আপনার ফোন কেউ ট্যাপ করেছে কিনা।
ফোন করার সময় বা ফোনে কথা বলার সময় অদ্ভুত সব ‘ব্যাকগ্রাউন্ড নয়েজ’ বা শব্দ শুনতে পাওয়া গেলে বুঝতে হবে ফোন ট্যাপ করার কারণে এমনটি হতে পারে। ফোনে কথা বলার সময় আপনি যদি অনর্গল বিপ-বিপ শব্দ শুনতে পান, তাহলে বুঝতে হবে আপনার ফোন ট্যাপিংয়ের শিকার হয়েছে।
যদি দেখেন কল চলাকালীন দু’প্রান্তের নেটওয়ার্ক বার ফুল থাকা সত্ত্বেও বার বার ভয়েস ব্রেক হচ্ছে, তাহলে তা ফোন ট্যাপ করার জন্য হতে পারে।
যদি দেখেন হঠাৎ করে আপনার ফোনের ব্যাটারির চার্জ অস্বাভাবিকভাবে কমে গেছে, ফোন ট্যাপ হওয়ার কারণে এমনটা হতে পারে। আপনার ফোন কল কোনও অ্যাপের সাহায্যে তৃতীয়পক্ষের কাছে পাঠানোর সময় ফোনের ব্যাটারির চার্জ দ্বিগুণ ক্ষয় হয়। আর এজন্যই ফোন ট্যাপ করা হলে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে বা ফোনটি অস্বাভাবিক গরম হয়ে উঠতে পারে। তবে স্মার্টফোনে একসঙ্গে অনেকগুলো অ্যাপলিকেশন অন থাকলেও এমনটা হতে পারে।
ফোনে কোনোরকম সন্দেহজনক পরিবর্তন লক্ষ্য করলে নিশ্চিত হতে আপনার ফোনটি শাট ডাউন করে দেখুন। যদি সম্পূর্ণ ফোন শাট ডাউন হওয়ার পরেও স্ক্রীনে আলো জ্বলে থাকে বা ফোন শাট ডাউন হতে অনেক বেশি সময় লাগে কিংবা শাট ডাউন ফেইল হয়ে যায়, তাহলে বুঝতে হবে অবশ্যই কোনও সমস্যা রয়েছে।
যদি দেখেন আপনার ফোন কোনও কারণ ছাড়াই রিস্টার্ট হয়ে যাচ্ছে বা হঠাৎ করে ফোনের আলো জ্বলে উঠছে, তাহলে বুঝতে হবে আপনার ফোনে নিশ্চয়ই কোনও রিমোট আক্সেস রয়েছে বা বাইরে থেকে কেউ আপনার ফোন নিয়ন্ত্রণ করছে। তবে এ সব ফোনের সফটওয়্যারের সমস্যার কারণেও হতে পারে।
আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, কোনও কল করার সময় ফোনটি যদি কোনও স্পিকারের সামনে থাকে, সে ক্ষেত্রে স্পিকার থেকে অনর্গল বিপ-বিপ শব্দ শোনা যায়। এছাড়া কোনও কল চলাকালীন সামনে থাকা ল্যাপটপ বা টিভিতেও অনর্গল শব্দ শোনা যেতে পারে। যদি কখনও দেখেন, ফোন থেকে কোনও কল না করলেও আপনার ফোন স্পিকারের সামনে বা টিভির সামনে নিয়ে গেলে ওই একই রকম বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে, তাহলে বুঝতে হবে অবশ্যই সমস্যা রয়েছে বা আপনার ফোন কেউ ট্যাপ করে রেখেছে।
স্প্যাইং অ্যাপগুলো আপনার ফোনের সেলুলার ডাটা ব্যবহার করতে পারে। যদি আপনার ফোনে কোনও ডেটা প্ল্যান অ্যাক্টিভ করা না থাকে, সেক্ষেত্রে ফোনের বিল অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে ফোনের বিলের বিস্তারিত তথ্য হাতে পেলে যাচাই করে দেখলেই অসঙ্গতি রয়েছে কিনা বুঝে নিতে পারবেন। তবে প্রিপেইড নম্বরের ক্ষেত্রে এই অসঙ্গতি ধরার তেমন কোনও উপায় নেই।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার