এ কেমন শত্রুতা!

নাটোরের বড়াইগ্রামের একটি পোল্ট্রি ফার্মের ২ সহস্রাধিক মুরগীর বাচ্চার উপর পেট্রোল ছিটিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার জোয়াড়ি ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় মিতালী পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। ফার্মের মালিক মিতালী কস্তা জানান, মুরগীর বাচ্চা, ঘরে থাকা ফিড, ঔষধ, অন্যান্য আসবাবপত্র ও ফার্মের টিন পুড়ে তার তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

প্রতিবেশীরা জানান, ওই দিন দুপুরে মুরগীর ফার্মে একদিন বয়সী বাচ্চাগুলো ঢোকানো হয়। মিতালী বনপাড়া শহরে ব্যক্তিগত কাজে গেলে এবং সন্ধ্যায় বিদ্যুৎ না থাকার সুযোগে দুর্বৃত্তরা এই নৃশংস ঘটনাটি ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পোড়া গন্ধ পাওয়ার পর ফার্মে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা এসে আগুন নেভায়। ঘটনাটি ঘটে গতকাল রোববার সন্ধ্যায়।

ওই ফার্মের ব্যবসায়ীক পার্টনার সাকিব ট্রেডার্সের সত্ত্বাধিকারী আফজালুর রহমান জানান, শত্রুতার বশে এ জঘন্য ঘটনাটি ঘটিয়েছে চিহ্নিত দুর্বত্তরা। তিনি আরও জানান, এ ঘটনায় তার প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার শিমুল আহমেদ সোহাগ ও মিতালী ফার্মের সাবেক কর্মচারী মানিক মোল্লা নামে দুজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জোয়াড়ি ইউপি চেয়ারম্যান মো. চাঁন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।