উত্তরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজধানীর উত্তরায় স্ত্রী সোনিয়া সুলতানাকে হত্যার দায়ে স্বামী মশিউর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মো. শরীফ উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার পর আসামি মশিউর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর শহীদ হোসেন ঢালী ও মাছুম বিল্লাহ। আসামির পক্ষে ছিলেন মাহবুবুর রহমান।

মামলাসূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৭ই সেপ্টেম্বর সোনিয়া সুলতানার সঙ্গে মশিউরের বিয়ে হয়। বিয়ের পর মশিউর চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। ব্যবসার প্রয়োজনে ২৫ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানায় সোনিয়ার ভাইবোন।

২০১৫ সালের ২৬শে জুলাই মশিউর সোনিয়ার ভাইবোনদের ফোন করে সোনিয়ার অসুস্থতার কথা বলে সবাইকে বাসায় আসতে বলেন।

তখন তারা বাসায় গিয়ে দেখেন সোনিয়া মারা গেছেন। পরে ওই ঘটনায় ২০১৫ সালের ৮ই আগস্ট সোনিয়ার ভাই আবদুল্লাহ হেল বাকি আটজনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ২০শে ডিসেম্বর ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার