“কুরিয়ার” সিনেমায় ফের রাশেদ প্রহর ও সারা জেরিন জুটি

ইতিমধ্যে তারা জুটি হয়ে “নিশ্চুপ ভালোবাসা” শিরোনামের একটি ছবির কাজ শেষ করেছেন। ছবিটি পরিচালনা করেছেন রুবেল মাহমুদ। কিশোর রাব্বানীর চিত্রনাট্যে এই সিনেমাটি প্রযোজনা করেছেন রাশেদ খান। এই চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হবে নতুন জুটি রাশেদ প্রহর ও সারা জেরিনের। ছবিটি মুক্তির আগেই এই জুটি নতুন একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল আরিফ হোসেনের প্রযোজনায় ও তরুণ নির্মাতা সিকদার সাফিন পরিচালিত “কুরিয়ার” সিনেমার মহরত। সিনেমাটিতে অভিনয় করবেন চিত্রনায়ক রাশেদ প্রহর, তৌফিক আহমেদ, সারা জেরিন, আরবি আক্তার শেখা, দেলোয়ার প্রিন্স, অমিত হাসান, ডন, রোমিও রানা আরো অনেকে।

ছবিটি প্রসঙ্গে নির্মাতা সিকদার সাফিন বলেন, ‘ভিন্ন ঘরানার একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি। অতীতে যেসব সিনেমা নির্মাণ হয়েছে আমাদের দেশে তার থেকে আলাদা একটা স্বাদ পাবেন দর্শক এই ছবিটির মধ্যে।

নতুন ছবি প্রসঙ্গে রাশেদ প্রহর বলেন, ছবির গল্পটা অনেক সুন্দর। অনেকটা রহস্য ঘেরা থ্রিলার টাইপের গল্প হওয়ায় আমার কাজের আগ্রহটা বেশি হয়েছে এবং গল্পটা শুনে কাজটি করার আগ্রহী হয়েছি। আশা করছি ভালো কিছু উপহার দিতে পারব দর্শকদের। রাশেদ আরো বলেন, আমি কোনো সুপারস্টার হওয়ার জন্য চলচ্চিত্রে আসিনি এসেছি সবার ভালোবাসা পেয়ে একজন ভালো অভিনেতা হওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার (সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি), রাশেদ খান (চলচ্চিত্র প্রযোজক), আলহাজ্ব শাহ্ আলম, মেহেদী হাসান (নির্মাতা) শাহিদ, আবু তাহের শাহ্, ফারুক, দেলোয়ার মাসুদ, রিয়াজুল ইসলাম, হাসান শেখ, জিয়ারুল হক প্রমুখ।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার