নওগাঁয় বাসের ধাক্কায় নিহত ৩, বাসে আগুন

নওগাঁর মান্দায় বিআরটিসি বাসের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুর ২ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি গরহাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই  নিহত হন এবং অন্য দুজনকে গুরতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সন্ধ্যায় তাদের মৃত্যু হয়েছে । নিহতরা হলেন, উপজেলার কুসুম্বা বারুইপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে সেলিম হোসেন (৩৫) ও বারিল্যা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪০) এবং  রামনগর গ্রামের মৃত শুকুর আলীর মসলেম উদ্দিন (৩৭)। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বিআরটিসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
বাসের চালক কার্তিক চন্দ্র ঘোষকে (৫৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক কার্তিক চন্দ্র রাজশাহীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার নারায়ন চন্দ্র ঘোষের ছেলে জানিয়েছে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান নিহত সেলিম, শফিকুল ও মসলেম উদ্দিন একটি মোটরসাইকেলে করে দেলুয়াবাড়ি গরহাটি মোড় হয়ে মহাসড়কে উঠছিল। এ সময় নওগাঁ থেকে রাজশাহীগামী বিআরটিসি (কুমিল্লা ব ১১-০০১৬) বাস তাদের চাপা দেয়।

এতে বাসের চাকার সঙ্গে মোটরসাইকেল আটকে গিয়ে ঘটনাস্থলে সেলিম নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।  সেখানে তাদের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার