নাটোরে ১৮৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নাটোরের তোকিয়া ঢালান বাজার থেকে ১৮৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জালাল হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আজ সকালে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের ঢালান বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত জালাল হোসেন রাজশাহীর চারঘাটের বাসুপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

র‌্যাব- ৫ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরীয়ার জানান, রাজশাহী থেকে যাত্রীবাহী বাসযোগে নাটোর হয়ে ঢাকায় যাচ্ছে এক মাদক ব্যবসায়ী- এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটোর রাজশাহী মহাসড়কের ঢালান বাজারে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় সেখানে যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। তল্লাশীকালে পেছনের একটি যাত্রীবাহী বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক যাত্রী। পরে তার পিছু নিয়ে তাকে আটক করে দেহ তল্লাশী করা হয়। এ সময় তার শরীর থেকে ১৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে আটককৃত জালাল হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।