নাবিলার সঙ্গে আড্ডা দিতে পারবেন ভক্তরা

উপস্থাপনা দিয়ে পরিচিতি পেয়েছেন মাসুমা রহমান নাবিলা। তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে ‘আয়নাবাজি’ চলচ্চিত্র। এ ছবির মাধ্যমে বড়পর্দায় জনপ্রিয়তা পান তিনি। অল্প কাজ করলেও নাবিলার ভক্তের সংখ্যা কম নয়। তার ভক্তরা চান সরাসরি তার সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে।  কিন্তু সেই সুযোগ ভক্তরা তেমন একটা পান না। এবার এলো নাবিলার সঙ্গে আড্ডা দেওয়া সুবর্ণ সুযোগ। জনপ্রিয় এ তারকার সঙ্গে মুঠোফোনে কথা বলতে, আড্ডা দিতে ও তাকে কোনো প্রশ্ন করার থাকলে সেটিও জানা যাবে তার কাছ থেকে। আজ রাত ৮টায় যেকোনো বাংলালিংক নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই নাবিলার সঙ্গে কথা বলা ও আড্ডা দেওয়া যাবে।এক ভিডিও বার্তায় নাবিলা বলেন, দর্শকদের সঙ্গে গল্প করার জন্য বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট আমাকে দারুণ একটা সুযোগ করে দিয়েছে। আজ ঠিক রাত ৮ টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে, থাকব শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনারা রেডি তো। আমি থাকব আপনাদের অপেক্ষায়। বাংলালিংক স্টার সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু। বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট প্রতিমাসে দুজন করে তারকার সঙ্গে দর্শকদের সরাসরি কথা বলা ও আড্ডা দেওয়ার সুযোগ করে দেয়। এর আগে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন চিত্রনায়িকা মৌসুমী, পপি, অপু বিশ্বাস, ক্রিকেটার তামিম ইকবাল, মিরাজ, মডেল অভিনেত্রী তানজিন তিশা, অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়ক আনিসুর রহমান মিলনসহ অনেকে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।