চট্টগ্রামে গুলিসহ একে-৫৬ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বাদুরতলা বড়গ্যারেজ এলাকা থেকে ২৭ রাউন্ড গুলিসহ একে-৫৬ রাইফেল উদ্ধার করেছে র‌্যাব-৭ এর একটি দল। ওয়াহিদুল ইসলাম সোহেল (৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান। তিনি জানান, ওয়াহিদুল ইসলাম সোহেল চান্দগাঁও থানার এক যুবলীগ নেতার অনুসারী। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি ও অস্ত্র ব্যবসার অভিযোগ ছিল। আমরা গোপন সূত্র থেকে খবর পাই রোববার বিকেলে অস্ত্র ও গুলি বিক্রি করতে যাচ্ছে ওয়াহিদুল। পথে তাকে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান ও এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

আরো দেখুন

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।