ফাল্গুনের ঝড়ে ক্ষতিগ্রস্ত অমর একুশে গ্রন্থমেলা

ফাল্গুনের হাওয়া পাল্টে হঠাৎ ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। আজ রবিবার সকাল থেকে দুই দফা ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টিতে কয়েক ডজন স্টলের ভেতরে থাকা অসংখ্য বই ভিজে যায়। দুপুরে দোকান খুলে ভেজা বই শুকাতে দেন স্টলের কর্মকর্তারা। বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয়েছে অন্বেষা, ইউপিএল, নালন্দা প্রকাশনীসহ বেশ কিছু প্রকাশনী।

সকাল সাড়ে ৭টার দিকে প্রথম ধপে বৃষ্টি শুরু হয়। কিছু সময় থেমে সাড়ে ৮টায় আবার মুশুলধারে বজ্রসহ শুরু হয়। ঝড়ো বাতাসে বেশ কিছু স্টলের ছাদ উড়ে যায়, বেড়া ভেঙে যায়। অনেক দোকানের ছাদ-বেড়া অক্ষত থাকলেও ফাঁক গলে পানি প্রবেশ করে।
বৃষ্টিতে মেলা প্রাঙ্গণের বিভিন্ন অলিতে গলিতে পানি জমে থাকায় ক্রেতা-দর্শণার্থীরা ভোগান্তির শিকার হন।মেলার শিশু চত্বরে বিকেল পর্যন্ত পানি জমে ছিল।

আবহাওয়ার পূর্বাভাস থাকায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ গতকাল শনিবার সন্ধ্যায় মেলা চত্ত্বরে মাইকিং করে সতর্ক বার্তা দিয়েছিলেন। তবে প্রকাশকদের যথাযথ প্রস্তুতি না থাকায় ক্ষতির সম্মুখিন হতে হয়েছে বলে মনে করেন প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার