দীর্ঘদিন পর…

দীর্ঘদিন পর নতুন গানে কণ্ঠ দিলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে আসছে তার নতুন গান। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন রুনা লায়লা। রাজা কাশেফের সংগীতায়োজনে গেল ভালোবাসা দিবসের দিন বিকালে রাজধানীর নিকেতনে চিরকুটের স্টুডিওতে রুনা লায়লা এই গানে কণ্ঠ দেন। গানের কথা হচ্ছে ‘ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়’। গান রেকর্ডিং শেষে সেখানে উপস্থিত হন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ। অনেকদিন পর নতুন গান গেয়ে রুনা লায়লাও ছিলেন বেশ আবেগাপ্লুত। তিনি বলেন, অবশ্যই ধন্যবাদ দিতে চাই ধ্রুব গুহকে।কারণ, তার যদি আগ্রহ না থাকতো তাহলে এই গানই হয়তো করা হয়ে উঠতো না। ধ্রুব সত্যিকারের একজন সংগীতপিপাসু মানুষ। গানের প্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। প্রতিনিয়ত আমার গানকে ঘিরে তারমধ্যে যে ভালোলাগা আমি দেখেছি তা শিল্পী হিসেবে আমাকেও বেশ অভিভূত করেছে। অবশেষে যখন গানটি রেকর্ড করা হলো তখন ধ্রুবর মধ্য যে আনন্দ দেখেছি সেটা আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস নতুন এই গান শ্রোতা দর্শকের মধ্যে অন্যরকম ভালোলাগার সৃষ্টি করবে। ডিএমএসের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, রুনা আপা এই উপমহাদেশের শ্রদ্ধাভাজন শিল্পী। আমাদের দেশের গর্ব। তার সুর করা, তারই কণ্ঠের এই গান আমার প্রতিষ্ঠানের জন্য ভালো কাজের দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই আমি মনে করি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার