তুরাগ তীরে ২য় পর্বের ইজতেমা শুরু, বৃষ্টিতে দুর্ভোগ

বিশ্ব ইজতেমার ২য় পর্ব শুরু হয়েছে। প্রথম পর্বের প্রথম দু’দিন ছিলো মাওলানা জোবায়ের অনুসারীদের। শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তাদের পর্ব  শেষ হয়েছে। আজ রোববার বাদ ফজর তাবলীগের শীর্ষ মুরব্বি ভারতের মাওলানা ইকবাল হাফিজের আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে মাওলানা সাদ অনুসারীদের পরিচালনায় ইজতেমার ২য় পর্ব।

তবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ইজতেমা ময়দানে মুসল্লিদের মালামাল পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে। অনেকে চটের সামিয়ানার নিচে পলিথিন টানিয়ে বৃষ্টির পানি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ইজতেমায় আগত বয়স্ক মুসল্লিরা বৃষ্টির কারণে চরম দূর্ভোগে পড়েছেন।

ইজতেমায় আসা মুসল্লিরা সাধারণত ইজতেমা ময়দানের উন্মুক্ত স্থানে রান্নাবান্না করে থাকেন। বৃষ্টির কারণে তাদের রান্না করাও কষ্টসাধ্য হয়ে গেছে।ময়দানের ভেতরে অনেককে পলিথিন দিয়ে মুড়িয়ে জুবু-থুবু হয়ে বসে থাকতে দেখা গেছে।

বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে মুসল্লিদের মাঠে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এক্ষেত্রে ইজতেমা কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান মাওলানা সাদ অনুসারী মুরুব্বি সৈয়দ আনিসুজ্জামান।

শনিবার মধ্যরাতের আগেই মাওলানা জোবায়ের অনুসারীরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর ধীরে ধীরে ময়দানে প্রবেশ করতে থাকেন মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। মুসল্লিদের মাঠে প্রবেশের এ ঢল আজ সকালেও অব্যাহত থাকে। কাল সোমবার আখেরি  মোনাজাতের মধ্যদিয়ে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা পরিসমাপ্তির কথা রয়েছে।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই