পাকিস্তানে মন্ত্রীর বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তথ্যমন্ত্রী শওকত আলী ইউসুফজাইয়ের বিরুদ্ধে ইসলামাবাদে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সন্ত্রাসবিরোধী আদালত। ২০১৪ সালে পার্লামেন্ট হাউস ও পাকিস্তান টেলিভিশন ভবনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ চলাকালে হামলার ঘটনায় জড়িত থাকার মামলায় গতকাল মঙ্গলবার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ডন ডট কমের খবরে জানানো হয়, ইউসুফজাই আদালতে হাজির হওয়ার নির্দেশনা বারবার উপেক্ষা করায় বিচারক সাইদ কাসুর আব্বাসি জাইদি এ পরোয়ানা জারি করেন। বিচারক তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন।

আদালত পিটিআইয়ের ২৬ জন কর্মীর বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

২০১৪ সালে ইসলামাবাদে ডি-চকে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে পুলিশ ইমরান খান ও তাঁর সহযোগী পিটিআই নেতা আরিফ আলভি, আসাদ ওমর, শাহ মেহমুদ কোরেশি, শাফকাত মাহমুদ ও রাজা খুররাম নওয়াজের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা করেছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।