পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

পাকিস্তানের ওয়েবসাইটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার বিকেলে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারেক মোহাম্মদ।

এ নিয়ে জানতে চাইলে তারেক মোহাম্মদ প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানের ওয়েবসাইটে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে শাহ ফয়সাল কাকারকে তলব করা হয়। এ বিষয়ে তাঁর হাতে একটি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত হাইকমিশনার এ সময় দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালককে জানান, বাংলাদেশের প্রতিবাদের বিষয়টি তিনি ইসলামাবাদের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি defence.pk নামের একটি পাকিস্তানি ওয়েবসাইটে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। ওই ওয়েবসাইটটি মূলত পাকিস্তান সরকার পরিচালনা করে থাকে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহ ফয়সাল কাকার তলবের বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন। উল্টো তিনি সাংবাদিকদের জানান, মহাপরিচালকের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে এসেছেন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।