দরপতন অব্যাহত, কমেছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের ধারা অব্যাহত আছে। কমেছে লেনদেনের পরিমাণও। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইএক্স কমেছে ২৯ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৭৩৩ পয়েন্টে। গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৯৩ কোটি টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট লেনদেন হয়েছে ৭১৯ কোটি ১৩ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৫১টির আর দর অপরিবর্তিত আছে ৩৯টির। গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ৪৮ পয়েন্ট। মোট লেনদেন হয় ৮১২ কোটি ৭৭ লাখ টাকা।

আজ লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি রয়েছে, সেগুলো হলো ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, মুন্নু সিরামিকস, ডরিন পাওয়ার, ফরচুন সুজ, প্রভাতী ইনস্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার, স্টাইল ক্রাফট, জেএমআই সিরিঞ্জেস ও গ্রামীণফোন।দর বাড়ার শীর্ষে যে ১০ কোম্পানি, সেগুলো হলো প্রাইম ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স, প্যারামাউন্ট, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গ্লোবাল ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স ও ফেডারেল ইনস্যুরেন্স।

দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি, সেগুলো হলো আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালান্সড ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, ডরিন পাওয়ার, জিল বাংলা, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার, পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ও এমারেল্ড অয়েল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৭৪ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১১০টির, অপরিবর্তিত রয়েছে ২৮টির।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার