খোলামেলা বিদ্যা

সম্প্রতি নিজের চল্লিশতম জন্মদিন পালন করেছেন বিদ্যা বালন। এনটি রামারাওয়ের বায়োপিকে তিনি তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। এর পরের খবর, তিনি প্রযোজক বনি কাপুরের প্রযোজনায় তামিল ছবিতে অভিনয় করবেন। এ ছাড়াও শোনা যাচ্ছে, বিখ্যাত গণিতজ্ঞ শকুন্তলা দেবীর বায়োপিকেও কাজ করতে পারেন বিদ্যা। নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন এই নায়িকা, তবে ফটোশুট বা গ্ল্যাম লুক নিয়ে খুব বেশি কিছু করতে পছন্দ করেন না। অবশ্য চিত্রগ্রাহক যদি হন ডাব্বু রতনানি, তা হলে কথা আলাদা। নানা কাজের ফাঁকে এই প্রখ্যাত চিত্রগ্রাহক ডাব্বু রতনানির সঙ্গে একটি ফটোশুট সেরে ফেলেছেন বিদ্যা বালন। সেই ফটোশুটে একদম হট লুকে দেখা যাচ্ছে নায়িকাকে।
নতুন হেয়ার স্টাইল ও খোলামেলা পোশাকে নিজেকে দেখে বিদ্যা নিজেই খুব উত্তেজিত। তাই সেই ছবি নিয়ে একটি মজার ভিডিও শেয়ার করলেন নিজের স্যোশাল মিডিয়ায়। ডাব্বু রতনানি এমনিতেই খুব জনপ্রিয় বলিউডের তারকাদের মধ্যে। কারণ, তিনি একদম নতুন ধরনের লুক দেন তারকাদের ফটোশুটের মাধ্যমে। ফটোশুটের পরে ডাব্বু নিজেও তার স্যোশাল মিডিয়ায় বিদ্যার সঙ্গে মজার মুহূর্ত শেয়ার করেছেন। বিদ্যার সেই হট লুক নিয়ে চলছে আলোচনা। এর আগে ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে তাকে ব্যাপক খোলামেলা রুপে দেখা গিযেছিলো। এবার দীর্ঘদিন পর ফের খোলামেলা রুপে সবার সামনে আসলেন তিনি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার