গাইবান্ধায় কৃষক শ্রমিক জনতা লীগের শীতবস্ত্র বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে বৃহস্পতিবার দরিদ্র অসহায় মানুষের মধ্যে ২০০ কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আহবায়ক অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, পলাশবাড়ী উপজেলা সমন্বয়ক শরিফুল ইসলাম, সংগঠক সাজারুল প্রধান, সাদুল্লাপুর উপজেলা আহবায়ক আবু তাহের সায়েদ চৌধুরী উজ্জল, ইউসুফ আলী প্রমুখ। শীতবস্ত্র বিতরণ পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহবায়ক অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, পলাশবাড়ী উপজেলা সমন্বয়ক শরিফুল ইসলাম। দেশ স্বাধীনের ৪৮ বছরেও এখনও দেশের অনেক মানুষ যে কত গরীব অসহায় তা তাদের সংস্পর্শে না এলে বুঝা যায় না। সারাদেশে হাজার হাজার দুঃস্থ ও হতদরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে, সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সরকারের পক্ষ থেকে আরো সহযোগিতা প্রয়োজন। শীতের কামড় থেকে এই ভাগ্যহত মানুষগুলোকে রক্ষা করার জন্য সমাজের সকল বিত্তবানদের তাদের পাশে আসার আহবান জানান বক্তারা

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে