কঠিন পরীক্ষায় সাকিবের ঢাকা

শুরুতে টানা চার ম্যাচে জয়। এরপর থেকেই যেন খেই হারায় আসরের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস। সিলেট পর্বের প্রথম হারের স্বাদ পায় দলটি। এরপর জয়ে ফিরলেও ফের হারের বৃত্তে। যেখানে মিলেছে সাকিব আল হাসানের দলে টানা চার হার। এর মধ্যে দুটি মুশফিকুর রহীমের ভাইকিংসের বিপক্ষে। ১০ ম্যাচের মধ্যে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে এখন দলটির অবস্থান পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। এখনো দুটি ম্যাচ বাকি শেষ চার নিশ্চিত করতে হলে জয়ের আর কোনো বিকল্প নেই।
এরই মধ্যে সমান ১৪ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স সব শেষ ঢাকাকে হারিয়ে চিটাগং ভাইকিংস নিশ্চিত করেছে শেষ চারে খেলা। এখন চতুর্থ দলের অপেক্ষা। এখনো এই দৌড়ে আছে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। এরই মধ্যে ১১ ম্যাচে ৯টিতেই হেরে ৪ পয়েন্ট পাওয়া খুলনা ছিটকে পড়েছে এই লড়াই থেকে।
চট্টগ্রাম পর্বে হতাশা নিয়ে ঢাকা ফিরছে সাকিবের দল। ১লা ফেব্রুয়ারি তাদের শেষ চারের প্রথম পরীক্ষা মিরপুর শেরেবাংলা মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ঠিক তার পর দিনই শেষ ম্যাচ সিলেট সিক্সার্সের বিপক্ষে। দুটি দলই হতে পারে ঢাকার জন্য কঠিন প্রতিপক্ষ। শেষ চার নিশ্চিত করা কুমিল্লা খেলবে কোনো কিছু হারানোর ভয় ছাড়াই। এখনো ইমরুল কায়েসের দলের বাকি দুটি ম্যাচ। তাই শেষ দুই ম্যাচে জিতে চাইবে শীর্ষে থেকেই লীগ পর্ব শেষ করতে। তাদের শেষ লড়াই ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দল রংপুরের রাইডার্সের বিপক্ষে। এ ছাড়াও ঢাকার শেষ ম্যাচ অপেক্ষাকৃত দুর্বল দল খুলনা টাইটান্সের বিপক্ষে। তাই শেষ চার নিশ্চিত করতে সাকিবের দলের এখনো বেশ সুযোগ রয়েছে।
অন্যদিকে ঢাকা হেরে গেলে সুযোগ থাকবে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্সের। তবে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৮ পয়েন্ট নেয়া সিলেটের বাকি এখনো দুই ম্যাচ। একটি রাজশাহীর বিপক্ষে অন্যটি ভাইকিংসদের বিপক্ষে। তবে গতকাল তারা রাজশাহীর বিপক্ষে ১১তম ম্যাচ খেলেছে। যদি শেষ দুই ম্যাচ জিতে তাহলে তাদের পয়েন্ট হবে ১২। অন্যদিকে রাজশাহী শেষ ম্যাচে সিলেটের বিপক্ষে হারলে ১০ পয়েন্ট নিয়ে অনেকটাই ছিটকে যাবে। বলা চলে এই দুই দলেরই শেষ চারের জন্য তাকিয়ে থাকতে হবে ঢাকার শেষ দুই ম্যাচের দিকে।

গ্রুপ পর্বের শেষ চার ম্যাচ
১লা ফেব্রুয়ারি
ঢাকা-কুমিল্লা দুপুর ২টা
চিটাগং-সিলেট সন্ধ্যা ৭টা
২রা ফেব্রুয়ারি
কুমিল্লা-রংপুর দুপুর ১:৩০
ঢাকা-খুলনা সন্ধ্যা ৬ টা

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।