সৌদিতে বাংলাদেশীকে গলাকেটে হত্যা

সৌদি আরবে এক বাংলাদেশী যুবককে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম আনোয়ার হোসেন (৪২)। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামের মৃত ফটিক বেপারির ছেলে। দুই সন্তানের জনক আনোয়ার সৌদি আরবে গাড়ি চালাতেন। বুধবার আল জুবাইল শহরের ২০ কিলোমিটার দূরে মরুভূমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে দেশটির পুলিশ।

নিহতের বড় ভাই রজ্জব আলী মেম্বার জানান, মঙ্গলবার রাতে সৌদি আরবের আল জুবাইল শহর থেকে গাড়ি নিয়ে বের হন আনোয়ার। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ৬ই ফেব্রুয়ারী দেশে আসার কথাছিল আনোয়ারের। গত মঙ্গলবার রাতে স্ত্রীর মোবাইলে শেষ কথা হয়। এরপর থেকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুমমেট বাংলাদেশী আবুল ও জহিরুলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার