ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ময়মনসিংহে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। তারা হলেন, গাইবান্ধা ফুলছড়ি উপজেলার বাটিয়াপাড়ার ইউপি সদস্য আবদুল হামিদ (৬৫), তার স্ত্রী সাহারা খাতুন (৫৫), ও তাদের ছেলে শফিকুল ইসলাম (৩৫)। আজ ভোর ৪টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের আলালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মনসুর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর চারটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লাগলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক দম্পতি ও তাদের ছেলে মারা যান। এ ঘটনায় আরও দু’জন আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার