উত্তাপ ছড়াবে ঢাকা-চিটাগং ম্যাচ

বিপিএলের চতুর্থ ধাপের শেষ দিন আজ। আগামীকাল বিরতি দিয়ে শুক্রবার ঢাকায় শুরু হবে পঞ্চম ধাপ।
আজ চট্টগ্রামে যথারীতি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। আর সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহীর বিরুদ্ধে লড়বে সিলেট সিক্সার্স।
দীর্ঘদিন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকার অবস্থান এখন চতুর্থ স্থানে। নয় ম্যাচে পাঁচটি জয়ে তাদের পয়েন্ট ১০। আর চিটাগংয়ের অবস্থান এক ধাপ উপরে। দশ ম্যাচের ছয়টি জিতে পয়েন্ট ১২। আজকের ম্যাচটি তাই শেয়ানে শেয়ানে লড়াই হবে বলেই ধারণা করা হচ্ছে।
তবে সন্ধ্যার ম্যাচে দুটি দলই পয়েন্ট টেবিলের নিচের দিকে আছে। রাজশাহী আছে পঞ্চম স্থানে। দশ ম্যাচে পাঁচটি জয় নিয়ে দশ পয়েন্ট তাদের। আর পরের স্থানে সিলেট। দশ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট আট।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার