মোবাইলে তিন দিনের কম কোন প্যাকেজ নয়

মোবাইল ফোনে ভয়েস ও ইন্টারনেটের প্যাকেজে ন্যুনতম সাত দিন মেয়াদের নির্দেশনা থেকে সরে এসেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এখন থেকে যেকোনও প্যাকেজ বা অফারের ন্যুনতম মেয়াদ হবে তিন দিন। আগামী ১ ফ্রেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। ৩০ দিন পর নতুন নিয়মটি পর্যালোচনা করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সংস্থাটির জ্যেষ্ঠ সহকারি পরিচালক সামিউল খান মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, দেশে মোবাইল ফোন অপারেটরগুলোর এখন দুই দিন, এক দিনেরও প্যাকেজ রয়েছে। ভয়েস বা ডাটা শেষ না হলেও কেবল মেয়াদ না থাকায় তা ব্যবহারকারীরা উপভোগ করতে পারেন না গ্রাহকরা। দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে বিটিআরসি এই উদ্যোগ নিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ভবিষ্যতে ন্যুনতম এই মেয়াদ আরও বাড়তে পারে বলেও সূত্রে জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রাহকের ইন্টারনেট ব্যালেন্স (ডাটা) ফুরিয়ে গেলে তিনি পে-পার-ইউজ প্রক্রিয়ায় সর্বোচ্চ পাঁচ টাকার ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। পাঁচ টাকার ইন্টারনেট খরচ হয়ে গেলে গ্রাহককে মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ, বান্ডল ও অফারে অপট ইন/সাবস্ক্রাইব করতে হবে।

এর আগে, গত ১৬ জানুয়ারি টেলিকম খাতের সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশের সাথে এক মতবিনিময় সভায় ইন্টারনেট ও ভয়েস ডাটার প্যাকেজ ন্যুনতম সাত দিনের জন্য করতে হবে বলে টেলিকম অপরাটেরদের নির্দেশনা দেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক। এর এক সপ্তাহ পরই, সাত দিন থেকে সরে এসে ন্যুনতম তিন দিনের মেয়াদের বিষয়ে নির্দেশনা দিয়ে একটি চিঠি দেয় বিটিআরসি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার