ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন রাইডে চড়বে প্রতিবন্ধী ও পথশিশুরা

আনুষ্ঠানিকভাবে এই ফ্রি রাইডিংয়ের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শী ও যুবলীগ ঢাকা দক্ষিন সাংগঠনিক সম্পাদক-গাজী সারোয়ার হোসেন বাবু

মেলায় ফ্রি রাইডিংয়ের উদ্যোগ নিয়েছে সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ইমাজিং ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান পলাশ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের উৎসাহ ও পরামর্শক্রমে প্রতিবারই এই মেলায় আমরা অটিস্টিক এবং প্রতিবন্ধিদের জন্য সম্পূর্ণ ফ্রি ভাবে বিনোদনের ব্যবস্থা করে আসছি। এবারও এর ব্যতিক্রম হয়নি।

শুধু প্রতিবন্ধী না শিশুদের নির্মল বিনোদন দিতে আরও বিভিন্ন ধরণের বিনোদনের ব্যবস্থা করেছে মেলা কর্তৃপক্ষ। মেলার সহযোগী আয়োজক প্রতিষ্ঠান রপ্তানী উন্নয়ন ব্যুরো সূত্রে জানা যায়, সমাজের সুবিধা বঞ্চিত, অটিজম আর প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে সব ধরণের বিনোদনের সুযোগ রয়েছে এখানে। টানা পঞ্চমবারের মতো এবারের মেলায় শিশুদের নির্মল আনন্দের খোরাক মিটাচ্ছে ফ্যান্টাসিং এমাজিং ওয়ার্ল্ড শিশু পার্কটি।

মেলা প্রাঙ্গন ঘুরে দেখা যায়, মেলার পূর্বদিকে ইপিভির কাছাকাছি রয়েছে শিশু-কিশোরদের বিনোদনের এ পার্কটি। ট্রেন, টু-ইস্ট, নাগরদোলা, হেলিকপ্টার, ঘূর্ণিসহ রয়েছে বেশ কয়েকটি রাইড। ৩০ টাকায় উপভোগ করা যাচ্ছে এক একটি রাইড। তবে আজ থেকে প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত শিশুরা বিনামূল্যে উপভোগ করতে পারবে।

ইপিবি সূত্রে জানা যায়, ৯ জানুয়ারি শুরু হওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলছে রাত ১০টা পর্যন্ত। প্রাপ্ত বয়স্কদের জন্য মেলার টিকেটের মূল্য ৩০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০টাকা। প্রথমবারের মতো এবার মেলার টিকিট এবার অনলাইনেও পাওয়া যাচ্ছে। মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাসহ মোট স্টলের মোট সংখ্যা রয়েছে ৬০৫টি। এর মধ্যে রয়েছে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্যান্য স্টল ৪১২টি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার