দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মহিন উদ্দিন মহিন (৪০) নামে ফেনীর দাগনভূঁইয়া উপজেলার এক যুবক নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট প্রভিন্সের রাস্টেনবার্গ এলাকায় তার নিজ দোকানে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। নিহত মহিন উদ্দিন দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রদ্বীপ গ্রামের রমিজ উদ্দিন মিয়ার বাড়ির তনু মিয়ার ছেলে।

নিহতের ছোট ভাই হুমায়ুন কবির জানান, জীবিকার তাগিদে তিন বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায় মহিন উদ্দিন মহিন। আফ্রিকায় যাওয়ার পর দোকান দিয়ে মহিন ব্যবসায় শুরু করেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরে মহিনকে চাঁদা দিতে হুমকি-ধামকি দিয়ে আসছিলো। বুধবার মধ্যরাতে কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা দোকানে হামলা করে লুটপাট করতে গেলে মালিক মহিন বাধা দেয়। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে লাশ ফ্রিজে রেখে পালিয়ে যায়।

পরদিন বৃহস্পতিবার সকালে দোকান বন্ধ দেখে পাশের ব্যবসায়ী ও লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে দোকানের ভেতরে ফ্রিজের মধ্যে তার লাশ দেখতে পেয়ে সাউথ আফ্রিকায় বসবাসরত মহিনের স্বজন (তালতো ভাই) আনোয়ার হোসেনকে জানায়।পরে আনোয়ার বাংলাদেশে ফোন করে মহিনের পরিবারকে মৃত্যুর বিষয়টি জানায়।

হুমায়ুন কবির আরও জানান, ভাইয়া (মহিম) আফ্রিকা যাওয়ার এক বছর পর আমাকেও আফ্রিকা নিয়ে যায়। ২০১৮ সালের শেষের দিকে আমি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য দেশে ফিরে আসি।

মহিনের তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের মাতম চলছে। বড় ছেলেকে হারিয়ে বাবা-মা শোকে বিহবল হলে পড়েছে। মহিনের মরদেহ দ্রুত দেশে আনতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দুতাবাস ও সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার