‘জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে হেরে যাচ্ছে বিশ্ব’

বিশ্ববাসীকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে হেরে যাচ্ছে বিশ্ব। এ জন্য তিনি জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তির চেয়েও জোরালো পদক্ষেপ নেয়ার জন্য বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন হলো আমাদের সময়কে কিভাবে সংজ্ঞায়িত করা হবে সেই ইস্যু। আমরা লড়াইয়ে হেরে যাচ্ছি। এই প্রবণতার মোড় ঘুরিয়ে দেয়া হতে হবে প্রধান বিষয়। বিভিন্ন দেশ এ সমস্যার সমাধান করতে পারবে বলে আশাবাদী নন তিনি।তা সত্ত্বেও তিনি বলেন, আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত এই ইস্যু। এ জন্য আমাদের রাজনৈতিক ইচ্ছা থাকতে হবে। আমাদের প্রয়োজন হবে এমন সব সরকার, যারা বুঝতে পারবে এটাই হলো আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

উল্লেখ্য, জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই রকম হুমকি দিয়েছেন ব্রাজিলে নির্বাচিত নতুন উগ্র ডানপন্থি নেতা জায়ের বোলসোনারো।

ওদিকে প্যারিসে সম্পাদিক জলবায়ু চুক্তিতে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি ফেসবুকে বলেছেন, আমাদেরকে আরো শক্তিশালী প্রতিশ্রুতি দিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আরো বেশি পদক্ষেপ নিতে হবে। এর সঙ্গে মানিয়ে নিতে আরো ব্যবস্থা নিতে হবে। আর দরিদ্র দেশগুলোকে দিতে হবে আর্থিক সহায়তা।

আরো দেখুন

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।