সিলেট সীমান্তে বিজিবি-চোরাচালানি গোলাগুলিতে কিশোর নিহত

সিলেটের কানাইঘাট সীমান্তে চোরাচালানিদের সঙ্গে বিজিবির গোলাগুলিতে এক কিশোর নিহত হয়েছেন। সোমবার রাতে সুনাতনপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিজিবির চার সদস্যও আহত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত সিরাজ আহমদ (১৫) ওই উপজেলার সুনাতনপুঞ্জি গ্রামের আবদুল মুতলিবের ছেলে।

কানাইঘাট থানার ওসি আবদুল আহাদ বলেন, সন্ধ্যা ৭টার দিকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের একটি দল সীমান্তবর্তী সুনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাকারবারীদের আনা ২৫ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেন। এ সময় শতাধিক চোরাকারবারী একত্রিত হয়ে সিগারেট ছিনিয়ে নিতে বিজিবির ওপর পাথর ও গুলি ছুড়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সিরাজ আহমদ নামের ওই কিশোর।

নিহত সিরাজের বাবা আব্দুল মুতলিব সাংবাদিকদের বলেন, বিকালে সিরাজকে সুরইঘাট বাজারে কেনাকাটা করতে পাঠিয়েছিলেন তিনি। সন্ধ্যার পরে তিনি তার ছেলের মৃত্যুর খবর পান।ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ পড়ে থাকতে দেখেন।

সংঘর্ষে আহত বিজিবির এসিপি সাইদ, নায়েক ইমাম, নায়েক নুর নবীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে বিজিবি জানায়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার